দিনাজপুরের কাহারোল উপজেলায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আব্দুল বসির নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) রাত ৩টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল এলাকার রাহবার হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল বশির কাহারুল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকপ্রাণ কৃষ্ণপুর গ্রামের মজনু ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কাহারোল থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, রাতে কাহারোল উপজেলার মল্লিকপুর এলাকা থেকে পাওয়ার টিলারে আলু লোড করে দশমাইল রাহবার হিমাগারে নিয়ে যান। হিমাগারের সামনে গাড়ির দীর্ঘ লাইন থাকায় পাওয়ার টিলারের নিচে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টায় অজ্ঞাত এক গাড়ি তাকে পিষ্ঠ করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আব্দুল বশিরকে উদ্ধার করে দশমাইলের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

