মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১১:২২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে বালুচাপায় জামশেদ আলম (৪৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার সাইবেনিখীল ছড়ার কূলে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জামশেদ আলম উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত আলী আকবরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামশেদ আলম পেশায় লাইটিং মিস্ত্রি ও বাবুর্চি ছিলেন। পাশাপাশি মাঝে মাঝে তিনি কয়েকজন শ্রমিক নিয়ে সাইবেনিখীল ছড়ার কূল এলাকায় পাহাড় কেটে বালু সংগ্রহ করে তা বিক্রি করতেন।

মঙ্গলবার সকালেও কয়েকজন শ্রমিক নিয়ে বালু সংগ্রহ করতে গেলে হঠাৎ পাহাড় ধসে বালুর নিচে চাপা পড়েন তিনি।

খবর পেয়ে স্বজনরা জামশেদকে উদ্ধার করে বাইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতের স্বজন ফখরুল ইসলাম বলেন, তার মামা লাইটিং ও বাবুর্চির কাজের পাশাপাশি পাহাড় থেকে বালু সংগ্রহ করে বিক্রি করতেন। মঙ্গলবার সকালে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে তিনি বালুর নিচে চাপা পড়েন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, পাহাড় কেটে বালু সংগ্রহের সময় বালুচাপায় জামশেদ আলম নামে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর