মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও কাজ করে’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:২০ এএম

শেয়ার করুন:

‘বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও কাজ করে’

বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়নে কাজ করে এবং সে চেষ্টা অব্যাহত রাখে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ২ডি-৭এন নিষ্কাশন খাল খনন উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আইনমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে বাংলাদেশের কৃষকরা কৃষিকার্ডের মুখ দেখবে। ইতোমধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

চাঁদা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, কেউ যদি চাঁদাবাজি করে তার দায় দল বহন করবে না। জুলাই সনদ দেখে বুঝে বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় বক্তব্য দেন- জামায়াতের আলী আজম মো: আবু বকর এমপি, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, আবু তালেব এমপি, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, রাশেদ খাঁন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী খালপাড়ে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর