সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

নড়াইলে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

নড়াইল জেলার ৪টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা ফেরত দেয় পুলিশ।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন, রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ২ লাখ ১২ হাজার হাজার টাকা উদ্ধার করেন। যা সোমবার বেলা ১১টার দিকে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ হস্তান্তর করেন।

আরও পড়ুন

সাতক্ষীরায় ‘অদম্য নারী পুরস্কার’ পাচ্ছেন পাঁচ সংগ্রামী নারী

এ সময় হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। এসময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অনুষ্ঠানে ও নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল খালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর