সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

১লা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে প্রধানমন্ত্রী: উপদেষ্টা জবিউল্ল্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

১লা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে প্রধানমন্ত্রী: উপদেষ্টা জবিউল্ল্যা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, দেশের প্রান্তিক মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড প্রজেক্ট ইতোমধ্যেই চালু হয়েছে। কৃষকদের ডিজিটালাইজেশন ও সহায়তার আওতায় আনতে আগামী ১লা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে এই কার্ড হস্তান্তর করবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


56512261-a3d8-4801-ac73-39c88fc5dcac

সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি সরকারের বিশেষ নজরদারির কথা উল্লেখ করে তিনি বলেন, ইমাম-মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-উপাধ্যক্ষদের মাসিক সম্মানী গত পরশুদিন প্রদান করা হয়েছে। আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী নিজ হাতে এই সম্মানী হস্তান্তর করেছেন।"

আরও পড়ুন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে কারও ছাড় হবে না: হুইপ দুলু

তিনি বলেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, “আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।

e7f42f49-0f77-47af-bd78-bfbeb426d6a4

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর