মিরসরাই উপজেলার বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে ৪৬ কার্টন খেজুর।
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে খেজুরগুলো বিতরণ করা হয়। সরকারিভাবে বরাদ্দ পাওয়া ৩৭ কার্টন ও মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে ৯ প্যাকেটসহ মোট ৪৬ কার্টন খেজুর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, বিএনপি নেতা নুর হোসেন, নুর উদ্দিন জাহিদ ও বিভিন্ন মাদরাসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, সরকারিভাবে বরাদ্দ ও এমপি মহোদয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিম মাদরাসায় ৪৬ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

