সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ওয়াইপিএসডি’র উদ্যোগে ছাগলনাইয়ায় সেমিনার ও ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১২:৫৮ এএম

শেয়ার করুন:

ওয়াইপিএসডি’র উদ্যোগে ছাগলনাইয়ায় সেমিনার ও ইফতার মাহফিল

ফেনীর ছাগলনাইয়ায় ইয়ুথ প্ল্যাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি) ‘টেকসই কমিউনিটি উন্নয়নে যুবক ও স্বেচ্ছাসেবী নেতৃত্বের ভুমিকা’ বিষয়ক সেমিনার আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে গ্রীনলাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসান।

সেমিনারে কী-নোট স্পীচ প্রদান করেন সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর নির্বাহী পরিচালক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব সাইদুল ইসলাম। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রাস্ট এরিয়া কোঅর্ডিনেটর ও সংগঠক ফয়সাল ভুঞা এবং এএআর-এর নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, যাদের মধ্যে পুসাকের সাবেক কমিটির সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, সভাপতি তানজিল আরিফ, বর্তমান সভাপতি সালমান আরিফ, মোশরাফা জান্নাত, নিশাত তামান্না, তানভীর মাহতাব নিশান, সাব্বির হোসেন, ঢাবি ফেনী এলমনাই নাফিজ ইমতিয়াজ, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজোয়ার হোসেন, মাইলের মাথা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, উত্তর কুহুমা বাইশবাড়ি সংগঠনের সদস্য আহাম্মদ উল্ল্যাহ, ক্রীড়া সংগঠক আসাদ উল্ল্যাহ, সাংবাদিক শেখ কামাল, নজরুল ইসলাম চৌধুরি, আউয়াল চৌধুরী, পরশুরাম শান্তির প্রদীপ ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব সাবেক সহ-সভাপতি হানিফ সজিব এবং ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব-এর প্রতিনিধি শাওন মজুমদার প্রমুখ।

সেমিনারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, রক্তদাতা সংগঠন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

সেমিনারে আলোচনা হয় যুব নেতৃত্বের গুরুত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে টেকসই কমিউনিটি উন্নয়ন, এবং স্থানীয় জনগণের সেবায় সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে। অনুষ্ঠানটি ইফতার মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীরা একযোগে ধর্মীয় ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে ফিরে যান।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর