সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

খালখনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে আসছেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

খালখনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে আসছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


বিজ্ঞাপন


ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামীকাল সকাল ৯টায় বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন।

33694ccc-8013-495a-8e33-03b18ce78d29

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী এসব খাল শ্রমিকের মাধ্যমে খনন করা হবে। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মমুখী মানুষের শহরমুখী হওয়া রোধ হবে এবং উত্তরাঞ্চল মরুকরণ থেকে রক্ষা পাবে।

0154d3cc-0cad-4cd6-b3de-d5a3c00f965b

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

49144c60-a8be-49d0-b33c-b6c0c44da78d

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর