গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ মাদক ১১৭ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র্যাব। একইসঙ্গে রাশেদুল ইসলাম রাশেদ (৩০) ও রাজীব সরকার (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) র্যাব -১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
বিজ্ঞাপন
অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার রাশেদুল ইসলাম রাশেদ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে ও রাজীব সরকার একই গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জের মাওলানা ভাসানী হরিপুর সেতু সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১১৭ বোতল ফেয়ারডিল জব্দসহ ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামিদের সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস

