সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গভীর রাতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নিহত মাসুম লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

e12e5e8d-068e-4ef0-9da9-db4200bbf8ce


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলকালে মাসুম ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর