রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ করা ৪২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার ( ১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জব্দ হওয়া এসব চাল গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য আগামী সোমবার বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার ছেলে জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ ৪২০ কেজি যার বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চাল উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রয়েছে। চালগুলো গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে আগামী সোমবার বিতরণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর