রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জে
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:৪৬ পিএম

শেয়ার করুন:

কু‌ড়িগ্রা‌মে ২ মোটরসাইকেলের সংঘ‌র্ষে ব‌্যবসায়ী নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত ও অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


টুঙ্গিপাড়া থানার এস.আই শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছায় এবং নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাজিদুল তার আরো দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা(২২) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২০)কে আশংকাজনকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর