রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় স্পিডের বোতলে মদ বহন, মাদককারবারি আটক

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

মাগুরায় স্পিডের বোতলে মদ বহন, মাদককারবারি আটক

এনার্জি ড্রিংক স্পিডের বোতলে মদ বহনের সময় মাগুরায় আনন্দ মণ্ডল (৫০) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড সংলগ্ন চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক আনন্দ মণ্ডল মাগুরা সদর উপজেলার টেঙ্গাখালি গ্রামের নরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

আরও পড়ুন

রাজবাড়ীতে বাস যাত্রীর ব্যাগে মিলল পিস্তল-গুলি

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এক ব্যক্তি এনার্জি ড্রিংকস স্পিডের বোতলে করে অভিনব কায়দায় মদ বহন করছেন। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে ২ লিটার মদসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ লিটার মদ জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর