কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই কিশোর মো. সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাবকে (১৬) কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে, ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সিফাত (১৪) ও মো. জাহিদুল ইসলাম সিহা ব(১৬) নামে দুই অভিযুক্তকে আটক করেছে।
শিশু ধর্ষণের ঘটনা দুটি ঘটেছে, গত ৮ মার্চ ও ১৩ মার্চ, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ২ নং ইউছুফ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়ির অভিযুক্তের নিজ ঘরে এবং অন্য ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় ১ নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্তের নিজ ঘরে।
পুলিশ ও স্বজনরা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠানে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত ভুক্তভোগী শিশুকে উঠিয়ে নিয়ে তার নিজ কক্ষে ধর্ষণ করে। এ সময় ভিক্টিমের ছোট বোন বিষয়টি পর্যবেক্ষণ করলেও, সিফাত এ ঘটনা কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষয়টি চাপা থাকে। এদিকে, প্রায় ৩/৪ দিন শিশুটি খাওয়া- নাওয়া ছেড়ে দিয়ে একেবারে নিশ্চুপ থাকায় মা’-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তার বাবা-মাকে জানায়। ঘটনা শোনার পরই ওই শিশুটিকে কুমেক হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
ঘটনায় মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো. বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব প্রতিবেশী ৩ বছর বয়সি এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সিহাব তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

