রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

বিএনপিকে নিয়ে মাদারীপুরের এমপি হানজালার বক্তব্যে তোলপাড়!

জেলা প্রতিনিধি, মাদারীপুর 
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

বিএনপিকে নিয়ে মাদারীপুরের সাংসদ হানজালার বক্তব্যে তোলপাড়!

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সম্প্রতি তার একটি বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিবচরে বিএনপিকে হুঁশিয়ারি করে দেওয়া বক্তব্যটি ইতোমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে হানজালা ওই বক্তব্য দেন। 


বিজ্ঞাপন


বক্তব্যের একপর্যায়ে এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি প্রার্থী আমার ক্যান্ডিডেট ছিলেন। আমি বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না!’ এই বক্তব্য শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শুক্রবার শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

৪ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে হানজালাক বলতে শোনা যায়, ‘বিএনপির পরাজিত প্রার্থী বলেন, বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পালার্মেন্টে। তাহলে আমি শান্তি চাই। 

‘আমার চুপ করে থাকা মানে বার বার বলছি এটা কোনো দুর্বলতা নয়! আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো  প্রতিহিংসা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’বলেন হানজালা। 


বিজ্ঞাপন


ওই বক্তব্যে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আরো বলেন, ‘এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সর্বস্তরের মানুষ আমাদের বিজয়ী করেছে। এজন্য আমাদের জমা-খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এ রকম নয়। আমি গত কয়েক দিন যাবত ভালোমতো খেয়াল করেছি, আমাদের কিছু ভাই খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটি কথা বলতে চাই- আপনারা কি এটা মনে করছেন না, আমি হানজালা নির্বাচিত হবার পর আমার নেতৃবৃন্দও ও কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কাউকে হুমকি ধামকি দেয় নাই।’ 

‘আমি হানজালা এমপি হবার আগে আমার কতটুকু পাওয়ার (শক্তি) ছিলো এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেন নাই। তাহলে আপনারা কি মনে করছেন, আমি চুপ করে আছি। কারণ আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোন দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল করেছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।’

এ বিষয়ে জানতে চাইলে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘মূলত, বিএনপি বলতে শিবচর বিএনপিকে বুঝিয়েছি। অনেকে আমার বক্তব্য কেটে কেটে সামাজিক মাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি শিবচরে কোনো অন্যায় রাজনীতি হতে দেবো না। সাধারণ মানুষ যেন ভালো থাকে সেই চেষ্টাই করে যাবো।’

তবে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, ‘শিবচরের বর্তমান এমপি চাচ্ছেন শিবচরে উদ্রবাদী রাজনীতির উত্থান ঘটতো। শান্তিপূর্ণ ও শান্ত সামাজিক পরিবেশ রয়েছে, তা উত্তপ্ত করার অভিপ্রায় হিসেবেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করেছেন।’

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর