মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. বিল্লাল হোসেন ভুঁইয়া। তার আপন বড় ভাই মো. আনিসুল রহমান। তারা হাতিগড়া দিগলগাঁও গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনিসুল রহমানের সঙ্গে তার ছোট ভাই মো. বিল্লাল হোসেন ভুঁইয়ার গ্যাসের চুলার রাইজার নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুল রহমান ছুরি দিয়ে বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেন ভুঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন ভুঁইয়ার বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) অভিযোগ করে জানান, তার চাচা আনিসুল রহমান ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করেছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, হত্যার ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর