খুলনা-মোংলা মহাসড়কের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। দাফন সম্পন্ন হওয়া তিনজন হলেন-নববধূ মিতু, তার বোন এবং মেয়ের দাদী।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টায় মাকসা গ্রামের বাড়ির পাশে মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সালামের মা রাশিদা বেগম, মেয়ে নববধূ মিতু ও ছোট মেয়ে লামিয়ার মরদেহ গ্রামের বাড়ি নাকশায় আনার পর আজ সকালে তাদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কনের নানির মরদেহ তাদের গ্রামে দাফনের জন্য পাঠানো হয়েছে। এ রকম মর্মান্তিক দুর্ঘটনা এই প্রথম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বর–কনে ও জমজ শিশুসহ ১৪ জন নিহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

