টাঙ্গাইলে ২৪—এ জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া এলাকায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
জুলাই যোদ্ধা পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন— টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।
এ সময় জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, দেলদুয়ার উপজেলা আমির আল মোমিন, শহর সেক্রেটারি সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া যেসব পরিবারে ঈদ উপহার দেওয়া হয়। তারা হলেন— মধুপুরের লাল মিয়া, ঘাটাইলের সাজিদ, টাঙ্গাইল সদরের মারুফ, দেলদুয়ারের আশরাফুল, ভূঞাপুরের পলাশ ও গোপালপুরের ইমন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

