শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০২:৫৪ এএম

শেয়ার করুন:

যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক। ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানটি বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পরিচালিত হয়।

আটককৃত পাচারকারীর নাম আবু সাঈদ (৪১)। তিনি মুন্সিগঞ্জ জেলার খাশমহল উপজেলার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে।


বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল দাইতলা ব্রিজের ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন আবু সাঈদকে গতিরোধ করে তল্লাশি চালালে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো ২৩৩.২৯ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৩,২০ টাকা জব্দ করা হয়।

মোট জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মূল্য ধরা হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ১৪৮ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাঈদ জানিয়েছে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার রোধে বিজিবি অত্যন্ত তৎপর। এর ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে। আটক আসামিকে স্বর্ণসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর