শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

বাজিতপুর ইসলামিক কমপ্লেক্স মাদরাসা ও এতিমখানায় অর্থ সহায়তা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

বাজিতপুর ইসলামিক কমপ্লেক্স মাদরাসা ও এতিমখানায় অর্থ সহায়তা প্রয়োজন

পবিত্র রমাদান মাস দান-সদকা ও মানবিক সহায়তার সর্বোত্তম সময়। বিশেষ করে ইলমে দ্বীন শিক্ষা ও তালেবে ইলমদের সহযোগিতা করা সাদাকায়ে জারিয়ার অন্যতম উত্তম খাত। এই উপলক্ষে এতিম ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও দ্বীনপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছে কিশোরগঞ্জের বাজিতপুর ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০১৮ সালে কয়েকজন শিক্ষক ও অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি এলাকায় সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা, তারবিয়্যাত ও ইসলামী সংস্কৃতি চর্চা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এখানে নূরানি, নাজেরা, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও মাদানি নেসাব অনুযায়ী পাঠদান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন।


বিজ্ঞাপন


picture

মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন কাজও দাতাদের সহযোগিতায় চলমান রয়েছে। প্রায় সাড়ে তিন হাজার বর্গফুটের ভবনের তৃতীয় তলার কাজ সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া পাকঘর ও খাবার ঘর আলাদাভাবে নির্মাণের জন্য মসজিদের পেছনে একটি জায়গা ক্রয় করা হয়েছে। ওই জায়গা কেনার বাবদ এখনো প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

picture

প্রতিষ্ঠানটিতে এতিম, গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, আবাসন ও তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। এসব শিক্ষার্থীর খাবারের জন্য প্রতি মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, শিক্ষকদের বেতন বাবদ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা এবং অন্যান্য খাতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা প্রয়োজন হয়।


বিজ্ঞাপন


picture

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার শুরু থেকে আল্লাহর রহমত ও দাতা-শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। পবিত্র রমাদান মাসে যাকাত, সদকা ও সাদাকায়ে জারিয়ার মাধ্যমে মাদ্রাসার ভবন নির্মাণ ও পরিচালনায় সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. আব্দুস সোবহান আযহারী
মোবাইল: ০১৭৩১৪০৬৮০০

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
১. সঞ্চয়ী হিসাব: ৪৮০৫০৩১০১৬৬৫৪৯
কৃষি ব্যাংক, বাজিতপুর শাখা
বাজিতপুর ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা

২. বিকাশ / নগদ: ০১৭৩১৪০৬৮০০ (ব্যক্তিগত)

এআর/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর