শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে অনলাইন জুয়া ও সিম চক্রের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে অনলাইন জুয়া ও সিম চক্রের তিন সদস্য গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া ও সিম চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হন।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার উত্তর মুসরত মদাতী গ্রামের হযরত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৪), দক্ষিণ ভোটমারী গ্রামের আবু সামাদের ছেলে সাফিউল ইসলাম (৩২) ও কাশিরাম এলাকার মোতালেবের ছেলে শরিফ (২৫)।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের মোবাইল ফোনে জুয়ার বিভিন্ন অ্যাপস ইনস্টল করা ছিল বলে জানা য়ায়।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইব র সিকিউরিটি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়া ও সিম চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ও এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর