ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন।
বিজ্ঞাপন
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অন্য দুই আসামিকে খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামি আহাদ শেখ জেলার সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ১ আগস্ট স্ত্রী রুবাইয়া বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্র্ঘস্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

