বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুতে ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই বলে জানা গেছে।  

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন, জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫), একই এলাকায় আব্দুল লতিফ প্রমাণিকের ছেলে সামির হোসেন (২৪)। তারা সম্পর্কে খালাতো ভাই। 

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়ায় মডেল থানার উপপরিদর্শক (এস আই) মোখলেছুর রহমান।

স্থানীয়রা জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়।

উল্লাপাড়ায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, বেলকুচি উপজেলা থেকে দুই যুবক তারা খালাতো ভাই ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এসময় অনেক ঝুঁকি নিয়ে তারা রেল সেতুতে ছবি তুলতে গেলে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সামির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় ফয়সলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর