বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

বাঘায় গরুবাহী গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৪টার দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন আর রশিদ।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহচাল গ্রামের মনায়েম খান (৪০) ও তার স্ত্রী ফরিদা পারভিন (৩৫)।    

বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন আর রশিদ বলেন, নিহত মনায়েম খান তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে মধ্যে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় আসলে পিকআপ, পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনায়েম খান নিহত হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যুবরণ করেন।

প্রতিনিধি/ এজে 


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর