সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেঁতুলিয়া সীমান্তে ১৬ লিটার ডিজেল উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়া সীমান্তে ১৬ লিটার ডিজেল উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ লিটার বাংলাদেশি ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ শুনানি বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এ অভিযান চালায়।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় সীমান্ত পিলার ৭৪১/৪ এস থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ‘পেয়ারা বাগান’ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ লিটার বাংলাদেশি ডিজেল জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, সীমান্ত পথে চোরাচালানের উদ্দেশ্যে ডিজেলগুলো সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক সিজার মূল্য ১ হাজার ৮৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তজুড়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। তাই যে কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে বিজিবিকে তথ্য দেওয়ার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর