বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

সিলেটে মধ্যরাতে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

সিলেটে মধ্যরাতে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের কাছে আগুনে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের সময় এই আগুনের সূত্রপাত হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে বিজিবির প্রধান ফটকের বিপরীত দিকের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি নজরে আসা মাত্র বিজিবির সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে তৎপরতা শুরু করেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। প্রাথমিকভাবে বিজিবির ধারণা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আগুনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর