ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ দম্পতি হলেন— সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এ সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়।
বিজ্ঞাপন
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, রাত ১০টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

