বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের পরিমাপন যন্ত্রের ভেরিফিকেশন না করা, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের হারাইল এলাকার ‘উদয়ন ফিলিং স্টেশন’ কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারায় আট হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া শহরের থানা রোডের ‘মেসার্স হিমেল ট্রেডার্স’কে একই আইনের ৩২(১)/৪৮ ধারায় এক হাজার টাকা এবং রেলগেটের ‘সৌদি খেজুর ঘর’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মূল্যতালিকা না থাকায় আরও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষের ভাষ্যমতে, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এই নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর