সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। দল মত নির্বিশেষে সব ধর্ম বর্ণের মানুষ এ কার্ড পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, সরকার গঠনের ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে এ ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু করেছে। এ প্রকল্প অনেক বড়, একটি বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কয়েক অঞ্চল নিয়ে প্রাথমিকভাবে কাজটি বুঝার জন্য এবং কীভাবে করলে শৃঙ্খল ও সুন্দরভাবে করা যাবে। তা বুঝার জন্য করা হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা প্রত্যক তা পূরণ করে নিয়ে আসবো।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড আমিও পাবো, আপনারাও পাবেন। ক্রমান্বয়ে আমরা সবাই পাবো। আমার পাশে বসা জেলা প্রশাসকও পাবেন। কিন্তু এটি পর্যায়ক্রমে আসবে। আমরা এই কার্ডটি পাঁচটি ভাগে ভাগ করেছি। যাদের অত্যন্ত অতি প্রয়োজন, যাদের মোটামুটি প্রয়োজন, যাদের হলেও চলে, না হলেও চলে এবং যাদের এই কার্ডের কোনো প্রয়োজন নেই। আমরা সবার কাছে এই কার্ড পৌঁছে দেবো। বর্তমান সরকার ও জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাচনি প্রতিশ্রুতি আমরা সম্পূর্ণ করেছি। এটা বর্তমান সরকারের বড় সাফল্য।
তিনি আরও বলেন, দল মত নির্বিশেষে সব ধর্ম বর্ণের মানুষ এ কার্ড পাবেন। কে কোন দল করছে, কে কার অনুসারী রয়েছেন, কোনো কিছুই এই প্রাপ্তির পথে বাধা হবে না। একটি পাঁচ সদস্যের পরিবার হিসেবে এ কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে। ক্রমান্বয়ে সব পরিবার পাবেন।
প্রথম পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮ নারী প্রধান পরিবারের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়।
বিজ্ঞাপন
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন, নাটোর জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
প্রতিনিধি/ এজে

