বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং বধূ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকালের দিকে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইনের দিকে যায়। এসময় একটি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর