বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

দোলনায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে শিশুর মৃত্যু
আকরিদা জান্নাত আইরিন (১০)।

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জান্নাত আইরিন (১০) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আকরিদা জান্নাত স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল আইরিন। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে সে অচেতন হয়ে পড়ে।

আরও পড়ুন

বরিশালে ট্রাকচাপায় নারী নিহত

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হারবাং আজিজনগর ১ নম্বর গেইট এলাকার আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী এটি দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর