বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেফতার 

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেফতার 

রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার নামক এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় সুকানী ও শ্রমিকসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

b1c491f9-4428-40b8-a403-da1a36da640e

আরও পড়ুন

লক্ষ্মীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতার শ্রমিকরা হলেন- মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীৃম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা।


বিজ্ঞাপন


b0fdb178-b954-4446-bfb1-48ed71614ca9

ওসিএকেএমএস ইকবাল হোসেন বলেন, গ্রেফতার শ্রমিকদের বিরুদ্ধে নৌ-পুলিশের এসআই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬টি পৃথক মামলা দায়ের করেন। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর