সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

নাটোরে ৩৭৮ নারী প্রধান পরিবার পাচ্ছেন ফ্যামিলি কার্ডের সুবিধা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

নাটোরে ৩৭৮ নারী প্রধান পরিবার পাচ্ছেন ফ্যামিলি কার্ডের সুবিধা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ফ্যামিলি কার্ডের সুফল পাচ্ছেন নাটোরের লালপুর উপজেলায় একটি ওয়ার্ডের ৩৭৮ পরিবারের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। প্রতিমাসে ২৫০০ টাকা পাবেন এসব কার্ডপ্রাপ্ত পরিবারগুলো। এতে করে কার্ডপ্রাপ্ত ভুক্তভোগী পরিবারগুলো মধ্যে বইছে আনন্দ ও উৎসবের আমেজ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে করবেন, করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন দেখছে নবাবগঞ্জের হতদরিদ্ররা, আজ উদ্বোধন

প্রথম পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮ নারী প্রধান পরিবারের মাঝে এ কার্যক্রম শুরু হচ্ছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন ঢাকা মেইলকে বলেন, প্রথম ধাপে লালপুর উপজেলার একটি ওয়ার্ডের ৩৭৮ জন হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় রয়েছেন। ইতোমধ্যে সকালে ভুক্তভোগী পরিবারগুলোর মোবাইলে টাকা পৌঁছে গেছে।

পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর