শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে প্রতিবন্ধী কিশোরকে ছুরিকাঘাত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, দোহার নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে প্রতিবন্ধী কিশোরকে ছুরিকাঘাত

ঢাকার দোহারে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

রোববার (৮মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোহার বাজার খন্দকার জামে মসজিদ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত আব্দুর রহমান আব্দুল্লাহ উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার আক্কাছ বেপারীর ছেলে।

অভিযুক্তরা হলেন— দোহার পুরি এলাকার বিল্লাল হোসেন ও মেহেদী হাসান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিল্লাল ও মেহেদী রাস্তার পাশে দাঁড়িতে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় আব্দুর রহমান আতশবাজি ফটাতো নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল ও মেহেদী উত্তেজিত হয়ে আব্দুর রহমানকে মারধর করে এবং তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবুবরক সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর