রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার জব্দ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পাচারকালে ৫৬ বস্তা সরকারি সার জব্দ।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পাচারকালে ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি নসিমন জব্দ এবং চালক সাবিরুল মোল্যাকে আটক করা হয়েছে।

আটক সাবিরুল নওয়াপাড়া আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্ল্যার ছেলে।

রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজার এবং যগো বাবুর মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।

অভিযান সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে 'দেশ ট্রেডার্স'-এর ৪০০ বস্তা ইউরিয়া সার একটি ট্রাকযোগে যশোর বাফার গোডাউনে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ট্রাক থেকে ৬ বস্তা সার ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। প্রথমে ট্রাকচালক দাবি করেন তিনি সারগুলো কিনেছেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালিয়ে যান।

আরও পড়ু

পৃথক অভিযানে ভারতীয় ২৯ কেজি গাঁজা জব্দ

অন্যদিকে, যগো বাবুর মোড় এলাকায় একটি নসিমনে তল্লাশি চালিয়ে আরও ৫০ বস্তা ডিএপি (BADC) সার জব্দ করা হয়। চালক এই সারের কোনো বৈধ কাগজপত্র বা উৎস দেখাতে না পারায় তাকে আটক করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, ট্রাকে নির্ধারিত ৪০০ বস্তার বাইরে অতিরিক্ত ৬ বস্তা সার পাওয়া গেছে, যা অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এছাড়া নসিমনে পাওয়া ৫০ বস্তা সারের কোনো অনুমোদিত উৎস নেই। উদ্ধার করা মোট ৫৬ বস্তা সার বর্তমানে কৃষি অফিসে রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু জানান, সারগুলো অবৈধভাবে বাজারে আনা হয়েছিল অথবা পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর