বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও কসমেটিক জব্দ

কুমিল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

রোববার (৮ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মীর আলী এজাজ পিএসসি। 

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর