মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ইনশাল্লাহ, আগামী পাঁচ বছর আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

রবিবার (৮ মার্চ) বিকালে সরাইল শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) নির্বাচনি এলাকার নাগরিক সমাজের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


‎আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির ভুঁইয়া, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, অ্যাডভোকেট জামাল, আফজাল হোসেন, মুন্সি আমান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। শেষে সরাইল আশুগঞ্জবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর