বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

নাটোরে নির্বাচন কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে বড় বদল: সিম না থাকলে চলবে না অ্যাকাউন্ট, জানুন নতুন নিয়ম
হোয়াটসঅ্যাপে বড় বদল: সিম না থাকলে চলবে না অ্যাকাউন্ট, জানুন নতুন নিয়ম

নাটোর নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার নজরুল ইসলামের মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন (হ্যাক) করা হয়েছে। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করে ওই হ্যাকাররা।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার নজরুল ইসলাম নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন কর্মকর্তার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাক হওয়ার একটি মেসেজ পাই। পরিচিত অনেকের কাছে টাকা দাবি করছিল হ্যাকাররা। তাৎক্ষণিক আমি বিষয়টি আমার পরিচিত সবাইকে অবহিত করি। যেন কেউ প্রতারণার শিকার না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।

তিনি বলেন, বিষয়ে থানায় একটি জিডি প্রস্তুতি চলছে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর