সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

লুটপাট আগে যা হয়েছে, এখন থেকে হবে না: পরিবেশ মন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

লুটপাট আগে যা হয়েছে, এখন থেকে হবে না: পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যাই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।


বিজ্ঞাপন


এসময় তিনি আরও বলেন, ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবন মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।

আরও পড়ুন

জ্বালানির মজুত বাড়লেও আপাতত রেশনিং চলবে: মন্ত্রী

তিনি আরও বলেন, মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রুপান্তর করা এক-দুই বছরে সম্ভব না৷ সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর