মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

রমজানে বাজার নজরদারিতে মাঠে গাজীপুর সিটি করপোরেশন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

রমজানে বাজার নজরদারিতে মাঠে গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। এ লক্ষ্যে সকালে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

রোববার (৮ মার্চ) সকালে গাজীপুরের জয়দেবপুর ও দুপুরে চৌরাস্তা এলাকার কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংস ও মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় বাজারে পণ্যের মূল্য তালিকা, ওজন পরিমাপের যন্ত্র, পণ্যের মান এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সিটি প্রশাসক।


বিজ্ঞাপন


e9417d39-6da0-4445-9c50-6b96206884fa

আরও পড়ুন

জাপানে খাদ্য রফতানির উদ্যোগ নেওয়া হবে: খাদ্য ও কৃষিমন্ত্রী

4f6a3062-0f60-4c6f-9380-4abf707ee0aa

এ সময় ক্রেতারা কিছু পণ্যের দাম বেশি নেওয়া এবং কোথাও কোথাও মূল্য তালিকা না টানানোর অভিযোগ করেন। অভিযোগের বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নজরে এনে সতর্ক করা হয়।


বিজ্ঞাপন


সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ী বা মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

c0dde51f-ea9e-4307-b597-a862c4e141f4

এসময় তার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর