পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) রাতে কলাপাড়া থানাধীন কলাওপাড়া গ্রামের বানাতিবাজারের দক্ষিণ পাশের একটি মাঠে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর ‘খ’ সার্কেল, কলাপাড়া কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে মো. আল আমিন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে।
তল্লাশিকালে তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আল আমিন কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাওপাড়া এলাকার বাসিন্দা।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিনুল কবীর।
প্রতিনিধি/টিবি

