রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

বড় ভাইকে কুপিয়ে জখমের পরদিন ছোট ভাইকে জখম

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

বড় ভাইকে কুপিয়ে জখমের পরদিন ছোট ভাইকে জখম
বড় ভাইকে কুপিয়ে জখমের পরদিন ছোট ভাইকে জখম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্থানীয় এক মসজিদের ইমামকে কুপিয়ে জখমের একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জখম দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ও শনিবার (৭ মার্চ) বাগাতিপাড়ার পৃথক দুই স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন  মসজিদের ইমাম আবুল খায়ের। এসময় তার ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন শনিবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে ইমাম আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুবের ওপর হামলার করে দুবৃত্তরা। ইয়াকুব আলী পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে ৪/৫ জন দুর্বৃত্তরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মনজুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর