রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ ৩ জন আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ ৩ জন আহত

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন—বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ, কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর