জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত নাম মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা দুইজন একই মাতার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে আজ সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম ।
মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ মো. ওবায়দুর হক বলেন, তারা একই মায়ের সন্তান। দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘদিন থেকে একটি বিরোধ চলে আসছিল। আজ রাতে হঠাৎ এই ঘটনা ঘটে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

