শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

রংপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও গুজব রোধে রংপুরের ১০ টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে জ্বালানি তেলের মজুত থাকা সত্ত্বেও তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


অভিযানে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করা, তেল বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগে নগরীর ৪টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জ্বালানি তেলের মজুত, সরবরাহ অবস্থা ও বিক্রির বিষয়ে ফিলিং স্টেশনগুলোরা কার্যক্রম দেখাসহ ক্রেতাদের সচেতন করাও হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, সরকার ইতোমধ্যে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ ও মজুত থাকলেও ক্রেতাদের মাঝে তেল সংকটের গুজব ছড়িয়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। সেই গুজবকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ রেখেছেন। আমরা তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে জনসাধারণকে বলবো, দেশে এখনও পর্যন্ত তেল রয়েছে। তেলের কোনো সংকট নেই। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর