শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধের দল: রফিকুল ইসলাম জামাল

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধের দল: রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ধর্মীয় মূল্যবোধের দল। দলটি সবসময় দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধকে সম্মান করে রাজনীতি করে আসছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের আয়োজন এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-২ (সদর -নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, সাংবাদিকদের আমি সুখের সময় পেয়েছি, দুঃখের সময়ও পেয়েছি। শান্তির শহর ঝালকাঠিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করবো। জনগণের নির্বাচনের মাধ্যমে আমি আপনাদের মাঝে এসেছি। সবার পরামর্শ নিয়ে কাজ করবো।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/ এজে 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর