শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে হাসপাতাল, ইটভাটা ও রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে হাসপাতাল, ইটভাটা ও রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা ও রসুলপুর ইউনিয়নে পৃথক অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, পরিবেশ দূষণ এবং অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এসব দণ্ড প্রদান করা হয়।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।


বিজ্ঞাপন


সকালে চৌমুহনী পৌর এলাকার চৌরাস্তায়, রাজমহল রেস্তোরাঁ অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

e0389dbe-0494-43b1-ba8a-c5a8acc37e73

এছাড়া জনদুর্ভোগ সৃষ্টি ও সড়ক আইন অমান্য করায় আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এর মধ্যে শাহানা ট্রেডার্সকে সড়কে ইট ও বালু রেখে চলাচলে বিঘ্ন ঘটানোয় ১০ হাজার টাকা জরিমানা। মার্সেল ফ্রিজ সেলস পয়েন্টকে ফুটপাত ও সড়কে ফ্রিজ রেখে প্রতিবন্ধকতা তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা।

আরও পড়ুন

বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

aea81244-d3fc-40c8-8dc6-729785e41ab1

এছাড়া, পাটোয়ারী মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ড্রেনে বা খালে বর্জ্য পুড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, বিকেলে রসুলপুর ইউনিয়নের তিনটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভাটাগুলো হলো, জননী ব্রিকস, হোসনা ব্রিকস এবং রুপালি ব্রিকস।

f970f900-4534-4bef-8aa3-b40ac67346f3

অভিযানে, এই তিনটি ভাটা কর্তৃপক্ষ বৈধ উৎস থেকে মাটি সংগ্রহ না করে তৃতীয় পক্ষের মাধ্যমে সরাসরি কৃষি জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্কবার্তা প্রদান করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষি জমির মাটি কাটার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, পরবর্তীতে ভাটামালিকদের পাশাপাশি যেসব জমির মালিক মাটি বিক্রি করবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর