বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার মূল আসামি মো. রমজান মোড়লকে (৬১) পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত আব্দুল মজিদ মোড়ল পাচুর ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ২০২৫ সালের ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ওই শিশুর বাবা নিজে বাদী হয়ে মো. রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রমজান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

