শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নওগাঁয় আ.লীগ কার্যালয়ে বাজল শেখ মুজিবের ভাষণ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় আ. লীগ কার্যালয়ে বাজল শেখ মুজিবের ভাষণ

নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ছোট মাইকে ভাষণটি প্রচার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজছে। তবে মাইকটি কার নেতৃত্বে বা কখন লাগানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দলের কোনো নেতাকর্মীকে দেখা না গেলেও, পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে মাইকে ভাষণ প্রচারের বিষয়টি প্রচার করেন।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে স্থানীয় জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর