শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী যুবক নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী যুবক নিহত
নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী যুবক নিহত

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে মোটসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তন্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় হোসেন বিয়ে করেন। এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে বনিবনা না হয়নি। এ কারণে তন্ময় তার স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের এক বাসায় ভাড়া থাকতেন। পাশাপাশি বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করতেন। প্রতিদিনির মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে কাজে বের তিনি। এসময় নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী এক বাস তার মোটসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর